Showing posts with label রসিকতা. Show all posts
Showing posts with label রসিকতা. Show all posts

Monday, March 30, 2020

কমোড চেটে করোনাভাইরাসে আক্রান্ত টিকটক স্টার

কমোড চেটে করোনাভাইরাসে আক্রান্ত টিকটক স্টার


মানুষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করেন। কেউ কেউ অনেক সময় খ্যাতির লোভে জীবনের ঝুঁকিও নিয়ে ফেলেন। ক্যালিফোর্নিয়ার টিকটকার লার্জও তার ব্যতিক্রম নন। তিনিও নানা কাণ্ডকারখানা করে জনপ্রিয়তা পেয়েছেন যথেষ্ট। তবে এবার শুধু জনপ্রিয়তা নয় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে অজান্তে শরীরে বাসা বাঁধার সুযোগ করে দিলেন করোনাভাইরাসকে।

মডেল ও টিকটকার আভা লাউজিকে কোভিড-১৯ (করোনাভাইরাস) এর ভয় কাবু করতে পারেননি। সম্প্রতি তিনি টিকটকে ‘করোনা চ্যালেঞ্জ’ নেন। জিভ দিয়ে কমোড চেটে এই চ্যালেঞ্জের সূত্রপাত করেন তিনি। আভার মতোই চ্যালেঞ্জ নেন বছর একুশের টিকটক স্টার লার্জ। তিনিও চাটেন কমোড। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর ধীরে ধীরে বাসের হাতল, নার্সিংহোমের বিছানা চাটার চ্যালেঞ্জ নেন। সেই ভিডিও দেখেও লাইক, কমেন্টের বন্যা বইতে থাকে।

কিন্তু সম্প্রতি জ্বর, সর্দি, কাশিতে ভুগতে থাকেন লার্জ। ভর্তি করা হয় হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হলে দেখা যায় করোনাভাইরাসে আক্রান্ত লার্জ। আপাতত হাসপাতালে রয়েছেন ক্যালিফোর্নিয়ার ঐ টিকটকার।
Keywords- Tiktok, Tiktokers

Friday, August 30, 2019

বিশ্ববিদ্যালয়ের হরেক প্রজাতির ছাত্র-ছাত্রীর মানসিকতা

বিশ্ববিদ্যালয়ের হরেক প্রজাতির ছাত্র-ছাত্রীর মানসিকতা


বিশ্ববিদ্যালয়ে এসে হরেক প্রজাতির ছাত্র-ছাত্রীর মানসিকতা সম্পর্কে জেনেছি। তার মধ্যে কিছু এপিক চরিত্র তুলে ধরছিঃ
১। মিডে 30 নম্বরের মধ্যে 29.5 পেয়ে হতাশ একজন ছাত্র। অন্য আরেক ক্লাসমেটকে বলে- “আচ্ছা, কিভাবে পড়লে পরীক্ষায় ভালো করা যাবে?”
২। আমার এক বন্ধু মিড পরীক্ষার দিন আমাকে বলে- “দোস্ত, দুই চাপ্টারের মধ্যে এক চাপ্টার পড়ছি। অর্থাৎ 12.5 নম্বরের প্রিপারেশন নিছি। বাকি চাপ্টার পরে পড়ব।” রেজাল্টের পর দেখা গেলো যে- সে 25 এর মধ্যে 19.5 পেয়েছে এবং দুর্ভাগ্যক্রমে আমাকেই আবার বলতেছে- “এতো কম পাবো, ভাবিনি।”
৩। রুমে ঘুমাচ্ছিলাম। এক বন্ধু ফাইনাল পরীক্ষা দিয়ে এসে খুব কান্নাকাটি করছে। তার চিল্লানিতে ঘুম ভেঙে গেলো এবং পরে কথা বলার পর জানা গেলো – সে 2 নম্বর উত্তর করতে পারেনি।
৪। একজন ইনকোর্সে 30 এর মধ্যে 25 পাইছে। অধিকাংশ ছাত্র-ছাত্রী 3/4/5/7 নম্বর করে পাইছে। সে চিল্লাইতে চিল্লাইতে বলে- “এই কোর্সে পাশ কিভাবে করবো? হবে না এই কোর্সে পাশ।”
৫। আরেকজন ইনকোর্স পরীক্ষা দিয়ে এসে সবাইকে বলছে যে 5 নম্বর উত্তর করছে। রেজাল্টের পর দেখা গেলো- সে 16.5 পাইছে ।
৬। ইয়ার ফাইনালে একটা মেয়ে রেজাল্ট শুনে, পুরা শান্ত চত্বর কান্না করে ঘুরছে আর পড়াশোনা ছেড়ে দেয়ার চিন্তা করছে। আমি ভাবলাম ফেল করলো কিনা। তাই সান্ত্বনা দিলাম কতক্ষণ। পরে জানা গেলো সে CGPA 3.76 পাইছে।

Friday, May 31, 2019

ঈদের শুভেচ্ছা নিন, জুন মাসের ভাড়া দিন

ঈদের শুভেচ্ছা নিন, জুন মাসের ভাড়া দিন


আগামি সোমবার যারা ছুটি নিতে পেরেছেন তারা এবারের ঈদে টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। আর সেই ছুটি শুরু হয়ে গেছে আজ শুক্রবার থেকে। ইতোমধ্যে মানুষ রাজধানী ছাড়তে শুরু করেছেন। ছুটি শেষ হবে ৯ জুন।
১০ তারিখ ঢাকায় ফিরবেন মানুষজন। তবে হয়তো অনেকের আরো দেরি হতে পারে। এই দেরি হওয়ার শঙ্কায় রাজধানীর বাসাবাড়ির মালিকরা জুন মাসে ভাড়া আদায়ের সময়সীমা এগিয়ে এনেছেন। বেশিরভাগ ক্ষেত্রে মাসের ১০ তারিখ ভাড়া দেয়ার শেষ দিন হলেও জুন মাসে তা অনেকে ৫ তারিখ করেছেন। কেউ ভাড়াটিয়াদেরকে ৫ জুনের মধ্যে ভাড়া আদায় করতে মৌখিকভাবে বলছেন। আবার কেউ কেউ লিখিত নোটিশ ঝুলিয়ে দিয়েছেন বাসার গেটে!
এমন একটি নোটিশ দেখা গেছে ফকিরাপুলের একটি বহুতল ভবনের গেটে। তাতে লেখা রয়েছে, ‍‘ঈদ-উল ফিতরের শুভেচ্ছা নিন। জুন মাসের ভাড়া ১ থেকে ৫ তারিখের মধ্যে পরিশোধ করুন- আদেশক্রমে কর্তৃপক্ষ’...

Saturday, May 11, 2019

মায়ের পেটে বসেই বিসিএসের প্রস্তুতি নেওয়ার জন্যে চালু হচ্ছে আইর্ফুস এডভান্সড কোর্স!

মায়ের পেটে বসেই বিসিএসের প্রস্তুতি নেওয়ার জন্যে চালু হচ্ছে আইর্ফুস এডভান্সড কোর্স!

“জন্মিলে বিসিএস দিতে হইবে” চিরন্তন সত্য এই বাক্য।তাই মানুষকে আরো সচেতন করতে কোচিং জগতে শীর্ষে থাকা আইর্ফুস চালু করছে এক নতুন পদ্ধতি।
এখন থেকে শিশু বয়স থেকেই সহজ ভাবে বললে মায়ের পেটে বসেই বিসিএসের আগাম প্রস্তুতি নেয়া যাবে।আর এটির জন্যে তারা চালু করেছে এক অভিনব এডভান্সড কোর্স।
ভবিষৎ নবজাতক শিশুকে আর একটু এডভান্স করতেই আইফুস কোচিং চালু করেছে এই ইনোভেটিভ আইডিয়া।
উল্লেখ্য আজ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে হয়ে গেলো বাংলাদেশ কর্ম কমিশন (BPSC)এর বিসিএস ৪০ তম পরীক্ষার প্রথম ধাপ প্রিলিমিনারী পরীক্ষা।এই ধাপে উত্তীর্ণ হলে বসা যাবে লিখিত পরীক্ষায়।
লিখিত পরীক্ষা সফলতার সাথে উর্ত্তীন হতে পারলেই ভাইবা।পর্যায়ক্রমে সফল হতে পারলেই দেখা মিলবে “বিসিএস” নামক সোনার হরিণের।যার জন্যে ওঁত পেতে আছে দেশের লক্ষ তরুণ-তরুণী। বাংলাদেশের হাজারো বেকার চাকুরীপ্রত্যাশীরা বরাবরের মতো এবারো অংশগ্রহণ করে বাংলাদেশের সবচাইতে বড় পেশাদার এই পরীক্ষায়।
৪০ তম বিসিএসে চার লক্ষ বারো হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে।যার বিপরীতে আসন মাত্র দুই হাজার।
চার লক্ষ শিক্ষার্থী থেকে মাত্র দুই হাজার জনের তালিকায় চলে মোটেও সহজতর কোন কাজ নয়। তার জন্যে করতে হয় কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম দৃঢ মনোবল নিয়ে অনেকে বিসিএসর জার্নিতে অনেকে ব্যার্থ হন।
তাদের কথায় মূলত চিন্তা করেন এমন এক আইডিয়া উদ্ভাবন করছে।আইর্ফুস এর কাছে এ ব্যাপারে বিস্তারির কথা বলতে তাদের মুখোমুখি হয় বেঙ্গলি সার্কাজম টিম। সাক্ষাৎকারের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলোঃ
বেস টিমঃ আপনাদের এই কোর্সটির ব্যাপারে বিস্তারিত বলুন একটু বেঙ্গলি পাঠকদের জন্যে।
পরিচালকঃ শুনেন বর্তমান যুগ হইলো প্রতিযোগীতার যুগ। এই যুগে টিকে থাকতে হলে করতে হবে যুদ্ধ। প্রতিযোগীতার যুদ্ধ। তাই যুদ্ধে নিজেকে এগিয়ে নিতে মায়ের পেটে বসে বসে নিতে হবে প্রস্তুতি।কথায় আছে না, কঠিন প্রস্তুতি সহজ যুদ্ধ।
বেস টিমঃ ইয়ে মানে আপনারা কিভাবে কোর্স টি পরিচালনা করবেন? মায়ের পেট বলে কথা এখানে তো
পরিচালক: সোন্দর প্রশ্ন করছেন আপনি। আমাদের এই কোর্স হবে নয় মাস ব্যাপি। প্রথম মাসে শিশু তো কঠিন কিছু শিখতে পারবে না। তাই তাকে বর্ণমালা শিখাতে হবে। তারপর ধীরে ধীরে বয়স হওয়ার সাথে সাথে বিসিএসের প্রস্তুতি শুরু হবে।
বেস টিমঃ তা পড়াশুনার পদ্ধতি টা যদি বলতেন
পরিচালকঃ (ক্ষেপে গিয়ে) আপনি মিয়া বেশী কথা বলেন।নবজাতকরে পড়ামু কেমনে? মায়ের পেটে ডুইক্কা? তারে পড়াতে হইবে খাবারের মাধ্যমে। মায়ের খাবারের সাথে কোচিং এর শিট,প্রশ্ন,বই মডেল টেস্ট সব গুলায়া দিতে হবে। মা এসব খাবে নবজাতক ও খাবে। ব্যাস সিম্পল
বিদ্রঃ[ এইটুকো ইন্টারভ্যু নেওয়ার পর তাকে পরের প্রশ্ন করা হলে তিনি অত্যাধিক রেগে যান।রেগে গিতে আমাদের অফিস থেকে বের করে দেন। ]

Thursday, May 9, 2019

বিড়ির দাম কমানোর দাবিতে মাদারীপুরে মানববন্ধন

বিড়ির দাম কমানোর দাবিতে মাদারীপুরে মানববন্ধন

আগামী বাজেটে বিড়ির উপর থেকে ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন করেছে ভোক্তারা। ‘বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ’ মাদারীপুর শাখার ব্যানারে বুধবার (০৮ মে) বিকেলে শহরের কলেজ রোড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে নিম্ন আয়ের শতাধিক শ্রমিক অংশ নেন। 
মানববন্ধনে বক্তরা জানান, প্রতিবছর জুন-জুলাই মাস আসলে বিড়ি ক্রয় করতে গিয়ে বিক্রেতার সাথে আমাদের প্রতিনিয়ত ঝগড়া হয়। বর্ধিত মূল্যে ধূমপান করতে আতংকে থাকতে হয় বলে অভিযোগ করেন ভোক্তারা। তাদের দাবি ১০ বছর আগে যে বিড়ি ৩-৪ টাকায় পাওয়া যেত সে বিড়ির দাম এখন ১৫ টাকা। সিগারেটের দাম না বাড়তেও আশঙ্কাজনক হারে বাড়ানো হয় বিড়ির দাম।
 বিড়ি ভোক্তা পক্ষ মাদারীপুর অঞ্চলের সভাপতি মো. সালাউদ্দিন জানান, ‘অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) নামে একাট এনজিও প্রস্তাব করেছে বাজেটে বিড়ির দাম প্রতি প্যাকেট ৩৫ টাকা করতে হবে। এই আত্মা এনজিও হল ব্রিটিশ আমেরিকা কোম্পানীর দালাল। আমরা গরিব খেটে খাওয়া মানুষ কিভাবে ৩৫ টাকা দিয়ে এক প্যাকেট বিড়ি ধূমপান করব? তারা এদেশে বিড়ি ধ্বংস করে ব্রিটিশ আমেরিকার সিগারেট বেশি দামে খাওয়ানোর ব্যবস্থা করতে চায়....