Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Thursday, April 9, 2020

উইসডনের বর্ষসেরার তালিকায় চট্টগ্রামের ছবি

উইসডনের বর্ষসেরার তালিকায় চট্টগ্রামের ছবি


২০১৯ সালের ১১টি ক্রিকেট সংক্রান্ত ছবি কে বর্ষসেরা ছবি হিসেবে আখ্যায়িত করেছে ক্রিকেটের বিষয়ক ম্যাগাজিন উইসডন এলামনাই। যার মধ্যে রয়েছে বাংলাদেশের একটি ছবিও।
কিন্তু ছবিটি বাংলাদেশ দলের কোনো খেলার কোনো মূহুর্তের নয়। ছবিটি হলো চট্টগ্রাম ফিশারিঘাটের তিন কিশোরের ক্রিকেট খেলার একটি অপূর্ব মূহুর্তের ছবি। উইজডনের সেরা ১১ ছবির মধ্যে ঠাই করে নেওয়া এই ছবি টি তুলেছেন ডেইলি স্টারের চিত্রগ্রাহক রাজিব রায়হান।
-সংগৃহীত

Monday, December 30, 2019

আমলা আসছেন বিপিএল খেলতে

আমলা আসছেন বিপিএল খেলতে


এবারের বঙ্গবন্ধু বিপিএলে খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। প্রথমবারের মতো বিপিএল খেলতে শিগগির ঢাকায় পা রাখছেন এ প্রোটিয়া ওপেনার।

খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমলা টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলবেন। এছাড়া পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিনও দলের সঙ্গে যোগ দিচ্ছেন।

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আমলা। বিশেষত দক্ষিণ আফ্রিকা টেস্ট ও ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন মুসলিম বংশোদ্ভূত ক্রিকেটার।

আমলার  ১৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬ স্ট্রাইক রেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি। তাকে নিয়ে নিজেদের ব্যাটিং শক্তি ও গভীরতা বাড়িয়েছে খুলনা।

চলতি বিপিএলে দুর্দান্ত খেলছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা। ৭ ম্যাচে ২ হার ও ৫ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। আগামী ৩ জানুয়ারি শক্তিশালী ঢাকা প্লাটুনের বিপক্ষে নামবে দলটি। ওই দিনই মাঠে দেখা যেতে পারে আমলাকে।

Friday, December 6, 2019

মাঠেই হার্ট অ্যাটাক হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

মাঠেই হার্ট অ্যাটাক হয়ে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু


মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ভারতের ত্রিপুরার ক্রিকেটার মিঠুন দেবভার্মা। আগরতলা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলতেন মিঠুন।

মঙ্গলবার সেখানকার বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ম্যাচ চলছিল। খেলার মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মিঠুন। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। সেখানে উদীয়মান ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তাদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা যান এ তরুণ!

ক্রিকেট মাঠে মর্মান্তিক মৃত্যু অবশ্য এই প্রথম নয়। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতের ক্রিকেটার রমন লাম্বা,স্থানীয় লিগে অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ,ইংল্যান্ডের আম্পায়ার জন উইলিয়ামস, একাধিক ভারতীয় তরুণ খেলোয়াড়ের মৃত্যুতে- বারবার ক্রিকেট ময়দানের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া।
এবার সেই তালিকায় সংযোজন হলেন মিঠুন।
আইপিএলের নিলামে উঠছেন মোস্তাফিজুর রহমান

আইপিএলের নিলামে উঠছেন মোস্তাফিজুর রহমান


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল-এর আগামী আসরে খেলার জন্য নিলামে উঠতে মোস্তাফিজুর রহমানকে অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।
সময়টা বড্ড বাজে যাচ্ছে মোস্তাফিজের। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিম্যাচেই দুই হাত খুলে রান দিচ্ছেন। তবু উইকেটের দেখা পাচ্ছেন না তিনি। সেই সঙ্গে হালকা, ছোটখাটো চোট লেগেই আছে।
স্বভাবতই ফিজকে নিয়ে শংকা থাকছে। কিন্তু বিসিবি আত্মবিশ্বাসী দ্রুত ফর্মে ফিরবেন তিনি। সেই কারণেই তাকে ২০২০ আইপিএলের নিলামে নাম লেখানোর অনুমতি দিয়েছে বোর্ড।

এরই মধ্যে মাল্টি মিলিয়ন ডলারের এ লিগের প্লেয়ার্স ড্রাফটের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোস্তাফিজ। আগামী ১৯ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে এবারের আইপিএলের নিলাম। তাতে উঠছেন বাংলাদেশের আরো ৫ ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল,মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

Wednesday, November 27, 2019

৬৩ রানে আজ ৫ বছর ধরে অপরাজিত ফিলিপ হিউজ

৬৩ রানে আজ ৫ বছর ধরে অপরাজিত ফিলিপ হিউজ


২০১৪ সালের ২৫ নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ড ম্যাচে মুখোমুখি হয় সাউথ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলস। দুই দলের মধ্যকার ম্যাচে ব্যাট করছিলেন সাউথ অস্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান ফিলিপ হিউজ।

ম্যাচ চলাকালে নিউ সাউথ ওয়েলসের পেসার শিন অ্যাবোটের একটি বল হিউজের হেলমেটের নিচ দিয়ে কানের ঠিক নিচে লাগে।  এ সময় তিনি মাটিতে পড়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার পরিবর্তন না হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। মাঠ ছাড়ার আগে ৬৩ রানে অপরাজিত ছিলেন হিউজ।

এরপরে হাসপাতালের বিছানায় কোমায় থেকেই ফিলিপ হিউজের মৃত্যু হয়। পরে মেডিকেলের ভাষায় জানানো হয়, বলটি হিউজের মস্তিষ্কে রক্ত সরবরাহ করা ধমনীতে আঘাত করলে সেই ধমনী ছিন্ন হয়ে যায় (vertebral artery dissection)। এরফলে রক্ত জমাট বেঁধে গিয়ে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ব্রেইন হ্যামারেজে মৃত্যু হয় তার। 

Tuesday, October 29, 2019

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব

এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব


এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। আইসিসির (ICC) দুর্নীতি দমন কমিশনের কাছে সাকিব এই সাজা মেনেও নিয়েছেন। 

তিন বার জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি দমন কমিশন (আকসু) কে না জানানোয় এই সাজা পেলেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা সাকিব আল হাসান।
ভবিষ্যতে একই অপরাধ হলে স্থগিত নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Monday, October 21, 2019

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাফায়েল নাদাল

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাফায়েল নাদাল


বিশ্ববিখ্যাত টেনিস তারকা রাফায়েল নাদাল অবশেষে বিয়ে করলেন ছেলেবেলার সঙ্গী জিসকা পেরেলোকে।
তাদের মধ্যে গত ১৪ বছর ধরে প্রণয় চলছে। ম্যালোরকার এক প্রসাদে সাড়ে তিনশ বনেদী অতিথি নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয়। শনিবার ক্লে কোর্টের কিং ম্যালোরকার এক অসাধারণ দুর্গে তার ১৪ বছরের সঙ্গী জিসকা পেরেলোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবর রয়টার্সের।
এছাড়াও তারকা শেফ মিশেলিন অনুষ্ঠানের ভূরিভোজের দায়িত্বে ছিলেন। ৩৩ বছর বয়সী নাদালের ছোট বোন মারিবেলের বন্ধু ছিলেন তার স্ত্রী। বোনের মাধ্যমেই দুজনের পরিচয়, তার পর প্রেম এবং এখন বিয়ে পর্যন্ত গড়িয়েছে তাদের সম্পর্ক।

Friday, October 18, 2019

বাংলাদেশে নিষিদ্ধ হলো পাবজি (PUBG)

বাংলাদেশে নিষিদ্ধ হলো পাবজি (PUBG)


নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় অনলাইন গেম ‘প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস’ বা "PUBG" গেমটি নিষিদ্ধ বা ব্যান করা হয়েছে বাংলাদেশে। ফলে এখন বাংলাদেশ থেকে গেমটি আর ইনস্টল করা যাবে না।
প্লেয়ার আননোনস ব্যাটলগ্রাউন্ডস বা পবজি ছাড়াও কল অব ডিউটি মোবাইল, রেডিট, পাবজি লাইট গেমটিও বন্ধ করে দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে গেমটির সহিংসতা শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন সংস্থা পর্যালোচনা করে গেমটির এক্সেস বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হয়েছে।
অক্টোবরের প্রথম সপ্তাহে পাবজি গেমটি বাংলাদেশে খেলতে সমস্যা হওয়ার কথা ফেসবুকে জানান অনেক গেমার। বর্তমানে গেমটিতে বাংলাদেশের সার্ভার দিয়ে প্রবেশ করা যাচ্ছে না।
সংশ্লিষ্টরা জানান, গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা মনোভাব তৈরি করে দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগও কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদের থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর গেমটি বাংলাদেশ থেকে খেলা বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম জানান, গেমটির বিরূপ প্রভাব নিয়ে অনেকদিন ধরেই আলোচনা-সমালোচনা চলছিল। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার পর গেমটি বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
-সংগৃহীত

Thursday, October 3, 2019

ছোট্ট মুশফিকের যেই যাত্রা আজও চলমান মুশফিকের আপন মহিমায়

ছোট্ট মুশফিকের যেই যাত্রা আজও চলমান মুশফিকের আপন মহিমায়


মুশফিকুর রহিম, এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যত জন উইকেটকিপার ব্যাটসম্যান খেলেছেন সবার সেরা যে তিনি হবেন তাঁতে কেউই দ্বিমত পোষন করবার দুঃসাহস দেখাবেননা।
১৯৮৭ সালের ৯ই মে তারিখে বগুড়ায় জন্মনেয়া খর্বাকৃতির মহাকাব্যিক এই ক্রিকেটার এখন পর্যন্ত তাঁর কৃতিত্বের সাক্ষর রেখেই চলছেন।
তিনি ২০০৫ সালে তৎকালিন উইকেটকিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটের ব্যাকআপ হয়ে ইংল্যান্ড সফর করেন।এবং ২৬ মে ২০০৫ ইং তারিখে মাত্র ১৬ বছর বয়সে (সকল ক্রিকেটারের স্বপ্নের স্টেডিয়াম)লর্ডসে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেব টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন।

দলের সাথে ইংল্যান্ডে গিয়েছিলেন ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে। তার ব্যাটিং নিয়ে ছিলো না তেমন কোন উচ্চাশা। অথচ সফরের দুটি প্রস্তুতি ম্যাচে ৬৩ এবং অপরাজিত ১১৫ রানের ইনিংস খেলে টিম ম্যানেজম্যান্টকে নতুন করে ভাবতে বাধ্য করেন ১৬ বছরের ‘সেই ছোট্ট’ ক্রিকেটার।

যার ফলে ওই সফরের ১ম টেস্টে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পুরোদস্তুর ব্যাটসম্যান হিসেবে মাঠে নামিয়ে দেয়া হয় ১৬বছরের তরুণ মুশফিকুর রহিমকে। ম্যাচে (২০ ও ৯) রানের ছোট্র দুইটা ইনিংস খেললেও তার ব্যাটিং টেকনিকে অভিভুত হয়ে যান ক্রিকেটবোদ্ধারা।
এরপর অ্যাংকেল ইনজুরিতে পরে মাঠের বাহিরে দীর্ঘদিন থাকেন ৫ফুট ৩" উচ্চতার এই তারকা।
২০০৬ সালে অনুর্ধ-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তিনি।
সেই টুর্নামেন্টে তাঁর অধিনে সাকিব ও তামিম ও অংশগ্রহন করেন।
জিম্বাবুয়ে সিরিজে ২০০৬ সালে আবার দলে ডাকপান মুশফিক, তাঁর ওয়ানডে অভিষেক হয় সে বছরের ৬ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
এবং টি২০ আভিষিক্ত হন ২০০৬ এর ২৮ নভেম্বরে শেখ আবু নাছের স্টেডিয়ামে।
২০০৭ বিশ্বকাপের দামামা বেজে উঠল, সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিলেন তিনি, তা নিয়ে সমালোচনা কম হয়নি।

বিশ্বকাপের ১ম ম্যাচে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে সকল সমালোচনার দাঁতভাঙ্গা জবাব দিলেন এই খুদে যোদ্ধা। শুরু হল নতুন পথচলা ।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তার অধীনে বাংলাদেশ টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকার মত পরাশক্তিদের। প্রথমবারের মতো খেলেছে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে। সবমিলিয়ে ৩৭টি ওয়ানডে, ৩৪টি টেস্ট এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক।

১৪বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৭টি টেস্ট খেলেছেন মুশফিক। দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান এখনো পর্যন্ত মোট ৬টি সেঞ্চুরি ২টি ডাবল সেঞ্চুরি ও ১৯ টি হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৪০২৯। ওয়ানডে ক্রিকেটে ২১৬ম্যাচ খেলে মুশফিকের রান ৬১০০, সেঞ্চুরি ৭ ও হাফ সেঞ্চুরি ৩৭টি। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টিতে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮১টি ম্যাচ খেলেছেন তিনি। ৪ ফিফটিতে মুশফিকের নামের পাশে রয়েছে ১২০১রান।
মুশফিক বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতকত্বর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী মুশফিক ইতিহাস বিভাগে প্রথম-শ্রেণীতে উত্তীর্ণ হন। 
২০১৮ সালে নভেম্বরে জিম্বাবুয়ে এর বিপক্ষে ২য় টেস্ট এ তার ও বাংলাদেশের হয়ে কোনো ব্যাটসম্যান এর সর্বোচ্চ ২ টি ডাবল সেঞ্চুরি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দুইটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গরেন।
২৬ মে তারিখে লর্ডসে শুরু হয়েছিল ছোট্ট মুশফিকের যেই যাত্রা, তা আজও চলমান মুশফিকের আপন মহিমায়। বাংলাদেশ ক্রিকেটের হাটি হাটি পা পা থেকে শুরু করে শক্ত সামর্থ হয়ে দৌড়ানো পর্যন্ত, প্রত্যেক ঘটনার সাক্ষী মুশফিক।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা টেকনিক্যাল সাউন্ড ব্যাটসম্যান এই কিংবদন্তির কাছে আমাদের প্রত্যাশার পারদ অনেক উপরে থাকাটা নিশ্চয় দোষনীয় হবেনা।
"সুস্থ ও সাবলিল থাকুন মুশফিক,বাংলাদেশ ক্রিকেটকে আরো অনেক দেবার আছে আপনার।"

Sunday, September 29, 2019

গুডবাই সারাহ টেইলর

গুডবাই সারাহ টেইলর


সারাহ টেইলর (জন্ম: ২০ মে ১৯৮৯) হলেন একজন
ইংরেজ ক্রিকেটার । তিনি তার উন্মুক্ত স্ট্রোক খেলার জন্য পরিচিত একজন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সারাহ সাধারণত একদিনের আন্তর্জাতিক ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান এবং টেস্ট ক্রিকেট ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে থাকেন। তিনি ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় এ্যাশেজের জন্য অপরিবর্তিত রাখা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন। তিনি সাসেক্স ক্রিকেট দলের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন। তিনি ২০০৮ সালে সুপার ৪এসে ইমারাল্ডস এর হয়ে খেলছেন।

মানসিক অবসাদ জনিত কারণে কিছুক্ষন সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন। তার ভিতর মারাত্নক রকমের বিমান ভিতি ছিল। যার কারনে শেষ দুই বছর এক প্রকার হিসেব করে সিরিজ খেলতেন। অবশেষে মানসিক অবসাদের জন্য ক্রিকেট থেকেই অবসর নিয়ে নিলেন সারাহ টেইলর।

গুডবাই সারাহ টেইলর। ওয়ান অফ দ্যা টেলেন্টেড উইকেট কিপার ইন হিস্ট্রি অফ গেম।

Friday, May 10, 2019

জন্মের ৬ বছর আগে বিশ্বকাপ দেখেছেন রাশিদ খান!

জন্মের ৬ বছর আগে বিশ্বকাপ দেখেছেন রাশিদ খান!

জন্মসনদ থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, বয়স লুকানো নতুন কোনো ঘটনা নয়। ক্রীড়াঙ্গনেও এই ঘটনা নতুন কিছু নয়। উপমহাদেশের প্রেক্ষাপটে বয়স লুকোনোটা যেন ক্রীড়াবিদদের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়ে গেছে। এই তালিকায় রশিদ খানের নামটাও বেশ পুরনো। 
রশিদ খানের বোলিং নিয়ে যতটা না আলোচনা হয়, তার চেয়ে বেশি আলোচনা হয় আফগান স্পিনারের বয়স নিয়ে। তারকা এই স্পিনারের বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগটাও বেশ পুরনো। ক্রিকেটপ্রেমীদের দাবি, খেলোয়াড়ি জীবনে ‘আসল বয়স’ লুকিয়ে খেলছেন রশিদ খান। যে বয়সটা দেখানো হয়েছে, আফগান স্পিনারের বয়স তার চেয়ে অনেক বেশি।
এসব ব্যাপারে অবশ্য কখনো মুখ খোলেননি আফগানিস্তানের এই তারকা স্পিনার। তবে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের আগে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রশিদ খানের বয়স। বলা বাহুল্য, নিজের বয়সটা আলোচনায় নিয়ে এসেছেন তিনি নিজেই।
আর মাত্র ২৭ দিনের অপেক্ষা। এরপর মাঠে গড়াবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের। বিশ্বকাপ সামনে রেখে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় ক্যাম্প করছে আফগানিস্তান। কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন রশিদ খান।
আইপিএলের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রশিদ খান বলেন, ‘১৯৯২ সালে পাকিস্তানের অধিনায়ক ইমরান খানের হাতে বিশ্বকাপের ট্রফি দেখে বিশ্বকাপ খেলার ইচ্ছা জাগে আমার। সেখান থেকেই আমি অনুপ্রাণিত হই।’
রশিদ খানের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। কারণটাও বেশ পরিষ্কার। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো থেকে শুরু করে সর্বত্রই রশিদ খানের জন্ম তারিখ দেওয়া আছে ২০ সেপ্টেম্বর, ১৯৯৮। এমনকি পাসপোর্টেও এটাই তার জন্ম তারিখ। ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, রশিদ খানের জন্ম ১৯৯৮ সালে হলে তিনি কীভাবে ১৯৯২ বিশ্বকাপ দেখেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হন?